ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ভারতে সামান্য জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

ভারতের বিহারে মাত্র দেড় ফুট জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় লাঠিপেটা ও হামলায় ঘটনাস্থলেই দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এছাড়া সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় ইটের কাঠামো নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুতই সহিংসতায় রূপ নিলে প্রতিপক্ষরা লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ছয় মাসে বিশ হাজার শ্রমিক ছাঁটাই তৈরি পোশাক খাতে বড় সংকট

ভারতে সামান্য জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬