যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া ২০২৬ সালের ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ ভারতের দর্শকদের কাছে পৌঁছে দিতে জোর প্রস্তুতি চলছে। সম্প্রচার স্বত্ব পাওয়ার দৌড়ে জি ইন্টারটেইনমেন্ট ও জিও এগিয়ে রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
ইতিহাসের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতীয় টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে এই ম্যাচগুলো প্রচারের জন্য প্রায় ৩ থেকে সাড়ে ৩ কোটি ডলারের একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হতে পারে। এশিয়া মহাদেশের বাজার ধরতে ফিফা এবার বাণিজ্যিক কৌশলে কিছুটা নমনীয়তা দেখিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















