ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

শাশুড়িকে পিঠে নিয়ে ৯ কিমি পথ হেঁটে ব্যাংকে পুত্রবধূ: ভাইরাল ভিডিও

ভারতের ছত্তিশগড়ের সুরগুজা জেলায় এক পুত্রবধূর তার ৯০ বছর বয়সী শাশুড়িকে পিঠে নিয়ে দীর্ঘ ৯ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুর্গম বন ও নদী পার হয়ে শাশুড়িকে ব্যাংকে নিয়ে যাওয়ার এই দৃশ্য গ্রামীণ জনপদে সরকারি সেবাপ্রাপ্তির চরম ভোগান্তিকে ফুটিয়ে তুলেছে।

জানা গেছে, সরকারি পেনশনের টাকা তোলার জন্য উপকারভোগীকে সশরীরে ব্যাংকে উপস্থিত হয়ে আঙুলের ছাপ বা পরিচয় যাচাই করতে হয়। যাতায়াত ব্যবস্থা নাজুক হওয়ায় এবং কোনো পরিবহন সুবিধা না থাকায় ওই নারী তার শাশুড়িকে পিঠে নিয়ে ব্যাংকে যেতে বাধ্য হন। ডিজিটাল সেবার যুগেও প্রান্তিক মানুষের এই চরম দুর্ভোগের চিত্রটি সরকারি নীতিমালার অমানবিক দিকটিকে আবারও সামনে নিয়ে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ছয় মাসে বিশ হাজার শ্রমিক ছাঁটাই তৈরি পোশাক খাতে বড় সংকট

শাশুড়িকে পিঠে নিয়ে ৯ কিমি পথ হেঁটে ব্যাংকে পুত্রবধূ: ভাইরাল ভিডিও

আপডেট সময় : ০২:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬