ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন সিনেটর টেড ক্রুজ

ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তির শর্তাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ। তিনি মনে করেন, এই ধরনের সমঝোতা যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর ভুল হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ট্রাম্প প্রশাসনের নেওয়া সামরিক সিদ্ধান্তের প্রশংসা করলেও নতুন এই সম্ভাব্য চুক্তির কড়া সমালোচনা করেছেন।

টেড ক্রুজ আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি এই চুক্তির মাধ্যমে ইরানের বর্তমান সরকার শত কোটি ডলার অর্থ সহায়তা পায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার সুযোগ পায় এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, তবে তা আমেরিকার নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। তিনি প্রশাসনের কিছু মহলের দিকে ইঙ্গিত করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তির মাধ্যমে শান্তির যে নীতি, তার সঙ্গে এই চুক্তি সাংঘর্ষিক। তাই দ্রুত এই অবস্থান থেকে সরে আসার জন্য তিনি প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ছয় মাসে বিশ হাজার শ্রমিক ছাঁটাই তৈরি পোশাক খাতে বড় সংকট

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন সিনেটর টেড ক্রুজ

আপডেট সময় : ১২:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬