ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

হোয়াইট হাউসের কাছে গুলি চালানো ব্যক্তি ছিলেন মানসিক ভারসাম্যহীন

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকিতে গুলি চালানো বন্দুকধারীর পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত ওই যুবকের নাম নাসির বেস্ট। ২১ বছর বয়সী এই যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর আগেও হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করায় তাকে কয়েকবার আটক করা হয়েছিল। সে সময় নিজেকে আধুনিক যুগের যিশু খ্রিস্টের অবতার হিসেবে দাবি করেছিলেন তিনি।

তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, এই হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং নাসিরের মানসিক অস্থিরতাই প্রধান কারণ। ঘটনার দিন ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট নর্থওয়েস্টে সন্দেহজনক আচরণের সময় তিনি হঠাৎ অস্ত্র বের করে গুলি ছুড়লে একজন পথচারী আহত হন। তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পুরো বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ছয় মাসে বিশ হাজার শ্রমিক ছাঁটাই তৈরি পোশাক খাতে বড় সংকট

হোয়াইট হাউসের কাছে গুলি চালানো ব্যক্তি ছিলেন মানসিক ভারসাম্যহীন

আপডেট সময় : ১২:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬