ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

হোয়াইট হাউজের নিরাপত্তা চেকপোস্টে গোলাগুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের কাছে অবস্থিত একটি নিরাপত্তা চেকপোস্টে গোলাগুলির ঘটনায় এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

মার্কিন সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সন্দেহভাজন ব্যক্তি চেকপয়েন্টে এসে ব্যাগ থেকে অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে এজেন্টরা পাল্টা গুলি চালান। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে মারা যান। এই ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজের ভেতরেই ছিলেন এবং তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। হামলার কারণ ও নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে বর্তমানে তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় সেতুর সংযোগ সড়ক নেই এক যুগেও, চরম দুর্ভোগে এলাকাবাসী

হোয়াইট হাউজের নিরাপত্তা চেকপোস্টে গোলাগুলি, নিহত ১

আপডেট সময় : ১০:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬