ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

চুক্তির শর্তে সমৃদ্ধ ইউরেনিয়াম ছাড়তে রাজি ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তজনা নিরসনে এবং যুদ্ধ অবসানের চুক্তির অংশ হিসেবে নিজেদের মজুত থাকা উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে সম্মত হয়েছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের সঙ্গে ইউরেনিয়াম হস্তান্তরের প্রক্রিয়া বা নির্দিষ্ট কোনো সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। তবে একটি সাধারণ প্রতিশ্রুতির ভিত্তিতে তেহরান তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ছাড়তে রাজি হয়েছে। চুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তী আলোচনার মাধ্যমেই হস্তান্তরের বিস্তারিত রূপরেখা ঠিক করা হবে।

বর্তমানে ইরানের কাছে ৪০০ কেজিরও বেশি উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি। দেশটির সর্বোচ্চ নেতার পক্ষ থেকে আগে ইউরেনিয়াম বিদেশে না পাঠানোর নির্দেশনা থাকলেও, নতুন এই প্রতিবেদনের মাধ্যমে তেহরানের অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই ইউরেনিয়াম অপসারণ না করা গেলে চলমান সংকট সমাধান করা কঠিন হবে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় সেতুর সংযোগ সড়ক নেই এক যুগেও, চরম দুর্ভোগে এলাকাবাসী

চুক্তির শর্তে সমৃদ্ধ ইউরেনিয়াম ছাড়তে রাজি ইরান

আপডেট সময় : ০৯:৫৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬