মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে নতুন এক সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ইরানের তিন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, তেহরান একটি পারস্পরিক সমঝোতা স্মারকে সম্মত হয়েছে। এর মাধ্যমে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, বিদেশে অবরুদ্ধ থাকা ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করা হতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়ার বিষয়টিও চুক্তির অন্তর্ভুক্ত। বিনিময়ে ইরানকে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা টোল আদায় থেকে বিরত থাকতে হবে এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে। এছাড়া, ইরানের পারমাণবিক কর্মসূচি আপাতত স্থগিত রেখে পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই প্রস্তাবের বিস্তারিত বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 





















