ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ট্রাম্পের শান্তি প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের এই উদ্যোগকে তিনি ‘অসাধারণ প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ জানান, সম্প্রতি আঞ্চলিক নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলাপচারিতা মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ফেরানোর পথ প্রশস্ত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, পাকিস্তানের পক্ষ থেকে এই শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং খুব শিগগিরই পরবর্তী ধাপের আলোচনার আয়োজন করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় সেতুর সংযোগ সড়ক নেই এক যুগেও, চরম দুর্ভোগে এলাকাবাসী

ট্রাম্পের শান্তি প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬