ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি নাকি সামরিক হামলা: দ্বিধায় ট্রাম্প

ইরানের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে পৌঁছানো নাকি নতুন করে সামরিক হামলা চালানো—এই দুই সিদ্ধান্তের মধ্যে দোদুল্যমান অবস্থায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই জানিয়েছেন যে, এ বিষয়ে তার অবস্থান বর্তমানে ‘ফিফটি-ফিফটি’। ইরানের সর্বশেষ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা দ্রুতই নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

ট্রাম্পের ভাষ্যমতে, হয় তিনি ইরানের ওপর আগের চেয়েও কঠোর আঘাত হানবেন, নতুবা একটি ভালো চুক্তিতে পৌঁছাবেন। এদিকে তেহরানও শান্তি আলোচনার পথ খোলা রেখেছে, তবে তারা স্পষ্ট করেছে যে, পারমাণবিক ইস্যু নিয়ে এই মুহূর্তে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা নেই। বর্তমানে দুই পক্ষের মতপার্থক্য কিছুটা কমে এসেছে বলে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতির চূড়ান্ত রূপ বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় সেতুর সংযোগ সড়ক নেই এক যুগেও, চরম দুর্ভোগে এলাকাবাসী

ইরানের সঙ্গে চুক্তি নাকি সামরিক হামলা: দ্বিধায় ট্রাম্প

আপডেট সময় : ১১:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬