লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত বন্ধের বিষয়টিকেই বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো বিস্তারিত আলোচনায় যাওয়ার সুযোগ নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, পারমাণবিক ইস্যুতে আলোচনা কবে শুরু হবে তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
বাঘাই আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে। গত এক সপ্তাহে দুই পক্ষের অবস্থানের মধ্যে বেশ কিছুটা মিল পাওয়া গেছে। আগামী কয়েক দিনের মধ্যে আলোচনার পরবর্তী গতিপ্রকৃতি স্পষ্ট হবে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 





















