ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর প্রবেশের তীব্র নিন্দা জানালো সৌদি আরব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

দখলদার ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের নেতৃত্বে প্রায় ১৩০০ ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। খবরটি আল-আরাবিয়ার বরাত দিয়ে জানা যায়।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সৌদি আরব ইসরায়েলি কর্মকর্তাদের মদদে এবং দখলদার বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীদের দ্বারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণ দখল প্রচেষ্টার কঠোর নিন্দা জানাচ্ছে, এবং আল-আকসার পবিত্রতার ওপর নিরবচ্ছিন্নভাবে চালানো হামলার তীব্র প্রতিবাদ পুনর্ব্যক্ত করছে।’

এর আগে, স্থানীয় সময় বুধবার ইহুদি ধর্মীয় উৎসব সুকোটের দ্বিতীয় দিনে বেন-গাভিরের নেতৃত্বে অবৈধভাবে প্রায় ১৩০০ ইহুদি বসতি স্থাপনকারী পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। যদিও কঠোরভাবে সুরক্ষিত এই মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা ও ধর্মীয় আচার পালন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। কিন্তু দখলদার ইসরায়েল এই নিষেধাজ্ঞা কোনোভাবেই মানছে না।

উল্লেখ্য, আল-আকসা মসজিদ বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান। ফিলিস্তিনিরা এটিকে তাদের জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে দেখে। স্থিতাবস্থা নীতি অনুযায়ী, এই স্থানে শুধুমাত্র মুসলিমরাই প্রার্থনা করতে পারবেন। মসজিদ প্রাঙ্গণের প্রশাসনিক দায়িত্বে জর্ডান-নিযুক্ত ইসলামিক ওয়াকফ বিভাগ থাকলেও এর নিরাপত্তা নিয়ন্ত্রণ করে ইসরায়েলি পুলিশ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর প্রবেশের তীব্র নিন্দা জানালো সৌদি আরব

আপডেট সময় : ১০:৩৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫