ঝিনাইদহে অস্থিতিশীল পরিস্থিতি বা মব তৈরির উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী সফর করেছেন বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এই দাবি করেন।
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, ঝিনাইদহে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে পড়েন পাটওয়ারী এবং সেখানে তার সাথে থাকা অস্ত্রধারীরা সাধারণ মানুষের ওপর হামলার চেষ্টা চালায়। ছাত্রদলের সাধারণ সম্পাদক দাবি করেছেন, পাটওয়ারীর সফরসঙ্গী হিসেবে থাকা দুই ব্যক্তি স্থানীয় শিবিরের রাজনীতির সাথে জড়িত। তিনি অবিলম্বে ওই দুই অস্ত্রধারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























