ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চীন সফরের অংশ হিসেবে বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকালে সেখানে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিউগলে করুণ সুর ও দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিশেষ উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এই সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নতুন মাত্রা উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ: স্বাধীনতার ডাক নাকি রাজনৈতিক কৌশল?

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ১০:১৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬