তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে হয়ে যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যভিত্তিক ওয়েবসাইট মিডলইস্ট মনিটরের খবরে এই তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, ‘এরদোয়ান ইসরায়েলকে মোটেও পছন্দ করেন না, তাই ইরানের পক্ষে এই যুদ্ধে জড়ানোর জন্য তিনি ছিলেন এক নম্বর প্রার্থী।’ তবে ট্রাম্পের দাবি, তাঁর ব্যক্তিগত হস্তক্ষেপ এবং অনুরোধেই শেষ পর্যন্ত তুরস্ক এই সংঘাত থেকে দূরে থাকতে রাজি হয়।
এদিকে, তুরস্কের নিজস্ব যুদ্ধবিমানের জন্য মার্কিন এফ-৩৫ ফাইটার জেট ও ইঞ্জিনের জোগান দেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। আঙ্কারার এই অনুরোধের জবাবে তিনি জানান, ‘তুরস্ককে খুশি করতে তিনি সম্ভবত কিছু একটা করবেন।’ এরদোয়ানের প্রতি সম্মান জানিয়ে আঙ্কারায় হতে যাওয়া আগামী ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার ইচ্ছার কথাও আবারও নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।
রিপোর্টারের নাম 






















