ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়ে হত্যা ও গণপিটুনি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতের উদ্বেগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঘরে ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। গত বৃহস্পতিবার সংঘটিত এই হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে ঘাতককেও হত্যা করে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি এ উদ্বেগ জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সারাদেশে প্রায় প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটছে, যা সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে। লক্ষ্মীপুরের ঘটনায় ঘাতককে গণপিটুনিতে হত্যা করা প্রমাণ করে দেশের মানুষের আইনের প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছে জামায়াতের মহিলা বিভাগ। একইসঙ্গে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। সরকার যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ নজর দেয় এবং এ ধরনের মামলার দ্রুত বিচার ও রায় কার্যকর করে সমাজে সতর্ক বার্তা দেয়, সেই আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন থেকে ইসরাইলের শর্তহীন প্রত্যাহারের দাবি হিজবুল্লাহ মহাসচিবের

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়ে হত্যা ও গণপিটুনি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতের উদ্বেগ

আপডেট সময় : ০১:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬