ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শীর্ষ বৈঠক

রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ এই বৈঠকটি শুরু হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের জাতীয় বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সরকারের মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত রয়েছেন। এর আগে সফরের অংশ হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শীর্ষ বৈঠক

আপডেট সময় : ১১:২৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬