ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

মিরপুরে দীর্ঘ অবরোধের পর জনস্বাভাবিক অবস্থা, পুলিশের অনুরোধে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে টানা চার ঘণ্টা অবরোধের পর পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। রামিসা নামের এক তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন। এতে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।

বিকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয় এবং আন্দোলনকারীদের সড়ক ছাড়ার আহ্বান জানায়। অবশেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীতে নিজ বাসার খাটের নিচ থেকে ওই তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে এবং সে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারটিকে দ্রুত বিচারের আশ্বাস দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারবালার মর্মন্তুদ ঘটনা: সত্য ও মিথ্যার এক অসম লড়াইয়ের ইতিহাস

মিরপুরে দীর্ঘ অবরোধের পর জনস্বাভাবিক অবস্থা, পুলিশের অনুরোধে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

আপডেট সময় : ০৮:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬