ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি: ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী আটক

রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় নাশকতার উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে আগারগাঁও মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতিসহ আরও পাঁচজন রয়েছেন।

অন্যদিকে, একই দিনে জুমার নামাজের পর ধানমন্ডি-৩২ এলাকা থেকে আরও ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তারা সেখানে সমবেত হয়েছিলেন। আটককৃতদের মধ্যে ভাঙ্গা থানা যুবলীগের সভাপতিও রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারবালার মর্মন্তুদ ঘটনা: সত্য ও মিথ্যার এক অসম লড়াইয়ের ইতিহাস

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি: ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী আটক

আপডেট সময় : ০৮:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬