ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

‘বিচার চাই’ স্লোগানে মুখর কাওরান বাজার: শিশু-নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতার প্রতিবাদে রাজধানীর কাওরান বাজারে মানববন্ধন করেছে একটি সামাজিক সংগঠন। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীদের ‘বিচার চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শুক্রবার (২২ মে) বিকাল ৪টায় কাওরান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘শিশু ও নারী নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই’—এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর মিরপুরে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনা পুরো জাতিকে নাড়া দিয়েছে। তারা অভিযোগ করেন, দেশে শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়লেও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

মানববন্ধনে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি ও শিক্ষক রুবাইয়াত সাইমুম চৌধুরী বলেন, ‘‘নারী ও শিশুদের প্রতি সহিংসতার অন্যতম কারণ বিচারহীনতার সংস্কৃতি। সেই সংস্কৃতি বন্ধের দাবিতেই আমরা রাস্তায় নেমেছি।’’ তিনি আরও বলেন, “আমরা সবসময়ই বিচারহীনতা ও নিপীড়নের বিরুদ্ধে। আমরা চাই নারী-শিশুদের প্রতি যারা অন্যায় করে, তাদের কঠোর বিচার হোক।”

উন্নয়নকর্মী ও বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি নূর ই আলম বলেন, “আমাদের রাস্তায় দাঁড়ানোর কথা ছিল না। কিন্তু আজ বাধ্য হয়ে দাঁড়াতে হয়েছে। ধর্ষক ও খুনিরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এতে মানুষের নিরাপত্তাহীনতা বাড়ছে। এভাবে আর চলতে পারে না।” তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা নিরাপদ বাংলাদেশ চাই। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে।”

বন্ধুসভার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আশফাক উজ জামান বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সবাই নিরাপদে চলাফেরা করতে পারবে। কিন্তু বাস্তবে শিশু ও নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। একটি ঘটনার বিচারের দাবিতে রাস্তায় নামার মধ্যেই আরেকটি ধর্ষণের ঘটনা সামনে আসছে।” মানববন্ধনে অংশ নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ মাহমুদা মুহসিনা বুশরা বলেন, সচেতনতা বাড়াতে পারলে এ ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব। মানববন্ধনে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীও যোগ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারবালার মর্মন্তুদ ঘটনা: সত্য ও মিথ্যার এক অসম লড়াইয়ের ইতিহাস

‘বিচার চাই’ স্লোগানে মুখর কাওরান বাজার: শিশু-নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৮:১৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬