ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

হামের প্রকোপে শিশু মৃত্যু: তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের

দেশে হামের বিস্তার বর্তমানে মহামারি আকার ধারণ করেছে এবং এ রোগে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফয়জুল হাকিম। তিনি এই শিশু মৃত্যুর ঘটনাগুলোর তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এক বিক্ষোভ সমাবেশে ফয়জুল হাকিম বলেন, গত জানুয়ারিতে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে এক শিশুর হাম শনাক্ত হওয়ার পর মার্চ-এপ্রিল মাসে এর প্রকোপ দ্রুত বাড়তে থাকে। তবে সরকার এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি বলে অভিযোগ করেন তিনি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান থাকলেও অন্তত ১৮ শতাংশ শিশু টিকার আওতার বাইরে থেকে গেছে। গত চার বছরে হামের টিকাদান ক্যাম্পেইন না হওয়া এবং গত বছর ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ থাকাও বর্তমান পরিস্থিতি অবনতির অন্যতম কারণ।

ফয়জুল হাকিম আরও অভিযোগ করেন, স্বাস্থ্যকর্মীদের দীর্ঘ আন্দোলন ও কর্মবিরতি, টিকা ক্রয়ে নীতিগত দুর্বলতা এবং স্বাস্থ্য খাতে দুর্নীতির কারণেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি করোনাকালে টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার ব্যর্থতার যথাযথ তদন্ত ছাড়াই স্বাস্থ্য সংস্কার কমিশন গঠনকে ‘হাস্যকর’ বলে আখ্যা দেন।

সমাবেশ থেকে হামে শিশু মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচার নিশ্চিত করা, স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা, জনস্বাস্থ্য নীতি প্রণয়ন, হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, নারী শ্রমিকদের ছয় মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি এবং ওষুধের দাম কমানোর দাবি জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

হামের প্রকোপে শিশু মৃত্যু: তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের

আপডেট সময় : ০৬:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬