ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম: স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি নতুন পাইলটিং স্কিম চালু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এই প্রকল্পের আওতায় স্বাস্থ্যকর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবেন এবং প্রয়োজনে রোগীদের হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করবেন।

শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজের ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র ও অসহায়দের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশব্যাপী সকলের জন্য চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি পূর্ববর্তী সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার ব্যতিক্রমধর্মী এবং দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে বদ্ধপরিকর। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না এবং প্রধানমন্ত্রী সকলকে দুর্নীতির ঊর্ধ্বে থাকার কঠোর নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি আদ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের কথা উল্লেখ করে বলেন, জামায়াতের নেতারা এখন এর পক্ষে কথা বলছে। তিনি আরও জানান, চীনের সহায়তায় ৩ হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হচ্ছে, যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। এসময় মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর বাদশাসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬