ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

হামে আক্রান্ত হয়ে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৫

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪১৪ জন উপসর্গ নিয়ে এবং ৮৫ জন নিশ্চিত হামে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।

একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৩২৯ জনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

হামে আক্রান্ত হয়ে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৫

আপডেট সময় : ০৫:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬