ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কুড়িগ্রামে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ধান: দিশাহারা কৃষক

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বোরো ধানের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। অকাল ও অতিবৃষ্টির ফলে ধানক্ষেতগুলো পানির নিচে তলিয়ে গেছে। অনেক কৃষক কোমর সমান পানি মাড়িয়ে পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। শ্রমিক সংকট এবং ধান শুকানোর জায়গার অভাবে ফসল ঘরে তোলা নিয়ে কৃষকদের মধ্যে তীব্র হাহাকার বিরাজ করছে।

কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, বৃষ্টি বিরতির সময় ধান কেটে দ্রুত মাড়াই করে ছাউনির নিচে ছড়িয়ে রাখার জন্য। তবে খড় শুকানোর ক্ষেত্রে কোনো কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না। আবহাওয়া অফিস আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার পূর্বাভাস দিলেও, ইতিমধ্যে ফসলের যে ক্ষতি হয়েছে তা নিয়ে কৃষকরা চরম হতাশায় দিন কাটাচ্ছেন। বোরোর পাশাপাশি পাট, ভুট্টা ও সবজি চাষিরাও এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

কুড়িগ্রামে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ধান: দিশাহারা কৃষক

আপডেট সময় : ১০:০০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬