ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

উদ্যোক্তা ভূমির বর্ষপূর্তিতে শিল্পকলা একাডেমিতে ‘নীল উৎসব’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

উদ্যোক্তা ভূমির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে আগামী ১৩ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে বর্ণিল ‘নীল উৎসব’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬। নতুন প্রজন্মের সৃজনশীলতা ও শিল্পচেতনাকে বিকশিত করার লক্ষ্যে বিশ্বরঙ ও উদ্যোক্তা ভূমির যৌথ উদ্যোগে এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার এবারের মূল বিষয়বস্তু ‘বর্ষাকাল’। তিনটি ভিন্ন বয়সভিত্তিক গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩ থেকে ৫ বছর বয়সী শিশুরা যেকোনো মাধ্যমে, ৬ থেকে ১০ বছর এবং ১১ থেকে ১৮ বছর বয়সী প্রতিযোগীরা ওয়াটারকালার মাধ্যমে অংশ নিতে পারবে। উৎসবটিতে দেশের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ফ্যাশন ডিজাইনার এবং সৃজনশীল অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি আয়োজনে বাড়তি মাত্রা যোগ করবে। আয়োজকদের প্রত্যাশা, শিল্প ও সংস্কৃতির এই মিলনমেলা তরুণ প্রজন্মের শিল্পীসত্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌচাকে বিএনপি নেতা বিল্লাল হত্যা: মূলহোতাসহ আরও ২ জন গ্রেপ্তার

উদ্যোক্তা ভূমির বর্ষপূর্তিতে শিল্পকলা একাডেমিতে ‘নীল উৎসব’ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট সময় : ১০:০০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬