ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বিরল রোগে আক্রান্ত শিশুর সফল অস্ত্রোপচার, নতুন নাম ‘জুবাইদা’

জন্মগত জটিলতায় দুই মাড়ি ও চোয়াল সংযুক্ত থাকায় মুখ খুলতে পারছিল না হাবিবা নামের এক শিশু। খাবার গ্রহণে অক্ষম এই শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করা তার দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব ছিল না। পরবর্তী সময়ে তার অসহায়ত্বের খবর সামনে এলে একটি বিশেষ ফাউন্ডেশন চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে।

রাজধানীর শিশু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দীর্ঘ প্রচেষ্টায় তার প্রথম সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে পুরোপুরি সুস্থ করে তুলতে আরও কয়েকটি অস্ত্রোপচারের প্রয়োজন হবে। অস্ত্রোপচারের পর শিশুটির মা তার নতুন নাম রেখেছেন ‘জুবাইদা’। গাজীপুর থেকে আসা এই শিশুটি বর্তমানে উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে জ্যাকেটের হাতায় বাংলাদেশকে তুলে ধরলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

বিরল রোগে আক্রান্ত শিশুর সফল অস্ত্রোপচার, নতুন নাম ‘জুবাইদা’

আপডেট সময় : ০৪:৫৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬