কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার এই যুগে ডিজিটাল সক্ষমতা অর্জন এখন সময়ের দাবি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, প্রযুক্তিগত ক্ষেত্রে পিছিয়ে থাকলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও নীতি নির্ধারণী কৌশল সহজেই হুমকির মুখে পড়তে পারে। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিশ্ব দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নির্ভর হয়ে উঠছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি শিক্ষাক্রমে ডিজিটাল প্রযুক্তি অন্তর্ভুক্ত করা জরুরি। তিনি প্রযুক্তিবিদদের সাধারণ মানুষের পাশাপাশি নীতিনির্ধারকদেরও প্রযুক্তির ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে সচেতন করার আহ্বান জানান। দেশের তরুণ মেধাবীদের ডিজিটাল নিরাপত্তা খাতে দক্ষ করে গড়ে তোলার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 

























