কোরবানির ঈদকে সামনে রেখে পরিবেশবান্ধব ফ্যাশন ও তারকাদের ব্যবহৃত পোশাক নিয়ে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকী কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সেলিব্রিটি আর্কাইভ: ঈদ ফেস্টিভ্যাল ২০২৬’। এই আয়োজনে দর্শনার্থীরা নতুন ফ্যাশনের পাশাপাশি পুরনো পোশাকের পুনর্ব্যবহার বা রিওয়্যার কালচারের ওপর গুরুত্ব দিচ্ছেন।
আয়োজকরা জানান, ফাস্ট ফ্যাশনের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করাই এই মেলার মূল লক্ষ্য। বিশেষজ্ঞরাও মনে করছেন, পোশাকের সঠিক সংরক্ষণ ও পুনরায় ব্যবহারের মাধ্যমে ফ্যাশন জগতে এক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মেলাটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে।
রিপোর্টারের নাম 

























