চীনের অভিনেতা হউ শিয়াংয়ের বয়স ৪০ বছর হলেও তার শারীরিক গঠন ১২ বছরের শিশুর মতো। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা এবং শৈশবে সঠিক পুষ্টির অভাবে তার শারীরিক বৃদ্ধি এক পর্যায়ে থমকে যায়। তবে এই সীমাবদ্ধতাকে জয় করেই তিনি বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করেছেন।
সম্প্রতি তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তিনি নতুন করে আলোচনায় আসেন। অনেকেই তার চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্য করলেও তিনি সেসবকে পাত্তা দেননি। ২০০৫ সালে শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা হউ শিয়াং বর্তমানে একজন সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বয়সের তুলনায় ছোট চেহারার কারণে চরিত্রের সীমাবদ্ধতা থাকলেও, তিনি প্রতিটি কাজ নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন।
রিপোর্টারের নাম 

























