ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বাড়ছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৩৭

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৩৩৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে ২ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৪৭৫টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৭৭ জন এবং হামের উপসর্গ নিয়ে ৩৯৮ জন প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে জ্যাকেটের হাতায় বাংলাদেশকে তুলে ধরলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

হাম ও উপসর্গে মৃত্যু বাড়ছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৩৭

আপডেট সময় : ০৬:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬