ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর অংশ হিসেবে অধিদফতর ও এর আওতাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীদের সব ধরনের অর্জিত ও নৈমিত্তিক ছুটি বাতিল করা হয়েছে।

এক অফিস আদেশে জানানো হয়েছে, আপদকালীন এই সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে জ্যাকেটের হাতায় বাংলাদেশকে তুলে ধরলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

আপডেট সময় : ০৪:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬