ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

অতিরিক্ত খেয়ে বমি করলেই জরিমানা: স্প্যানিশ রেস্তোরাঁর নতুন নিয়ম

খাবার নষ্ট করা ঠেকাতে অনেক রেস্তোরাঁতেই বাড়তি জরিমানা গোনার নিয়ম প্রচলিত। কিন্তু এবার স্পেনের একটি বুফে রেস্তোরাঁ চালু করেছে এক নতুন ও অদ্ভুত নিয়ম – বেশি খাওয়ার চোটে রেস্তোরাঁতেই বমি করলে গুনতে হবে জরিমানা। স্পেনের সেভিয়া অঞ্চলের গেলভেস শহরের ‘সুশি তেরো’ নামের এই রেস্তোরাঁটি তাদের এই ‘বমি ফি’ বা বমি জরিমানার নিয়মের কারণে ব্যাপক আলোচনায় এসেছে।

রেস্তোরাঁটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অতিরিক্ত খাওয়ার জেরে গ্রাহকদের বমি করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। রেস্তোরাঁটিতে টাঙানো একটি নোটিশে উল্লেখ করা হয়েছে যে, ‘অতিরিক্ত খাওয়ার ফলে কোনও গ্রাহক যদি বমি করেন, তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্ষতিপূরণ হিসেবে তার কাছ থেকে জরিমানা আদায়ের অধিকার সংরক্ষণ করে।’

কর্তৃপক্ষ ব্যাখ্যা করে জানিয়েছে, ক্রমাগত বাড়তে থাকা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা রেস্তোরাঁয় খেতে আসা অপর গ্রাহকদের, সার্বিক সেবা, ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অতিভোজকে নিরুৎসাহিত করতে ‘বমি ফি’ চালু করা ছাড়া তাদের সামনে আর কোনও বিকল্প ছিল না। তারা আরও জানায়, সময়মতো অর্ডার সরবরাহ করতে এবং ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখতে তারা কঠোর পরিশ্রম করে, তাই এই বিষয়টি রেস্তোরাঁয় বসে খাওয়া অন্য গ্রাহকদেরও মারাত্মকভাবে প্রভাবিত করছে বিধায় তারা সবার সহযোগিতা কামনা করছে।

সুশি তেরো রেস্তোরাঁর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়নি যে বমি করার জন্য ঠিক কত টাকা জরিমানা গুনতে হবে। তবে তাদের বুফে খাবারের জনপ্রতি মূল্য সপ্তাহের দিন ও সময়ের ওপর ভিত্তি করে ১৬.৯০ ইউরো (প্রায় ২০ ডলার) থেকে ২৩.৯০ ইউরো (প্রায় ২৮ ডলার) পর্যন্ত হয়ে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বিশ্বকাপে জয়ে ফিরতে মরিয়া হাইতি ও স্কটল্যান্ড

অতিরিক্ত খেয়ে বমি করলেই জরিমানা: স্প্যানিশ রেস্তোরাঁর নতুন নিয়ম

আপডেট সময় : ০৬:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬