ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

রেকর্ড ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন: শিক্ষা ও স্বাস্থ্যে সর্বোচ্চ অগ্রাধিকার

দেশের ইতিহাসে সর্ববৃহৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। নতুন এডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা, যা প্রথমবারের মতো ৩ লাখ কোটি টাকার সীমা অতিক্রম করেছে। সোমবার (১৮ মে) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

চলতি অর্থবছরের তুলনায় নতুন এডিপির আকার প্রায় এক লাখ কোটি টাকা বেশি। এই বিশাল অঙ্কের অর্থের মধ্যে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা দেশীয় উৎস থেকে এবং ১ লাখ ১০ হাজার কোটি টাকা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রকল্প সহায়তা হিসেবে আসবে। মোট ১ হাজার ১০৫টি প্রকল্প এই এডিপির আওতায় থাকবে।

মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করে নতুন এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বরাদ্দের দিক থেকে শীর্ষ পাঁচ মন্ত্রণালয়ের মধ্যে তিনটিই এই দুই খাত সংশ্লিষ্ট। স্থানীয় সরকার বিভাগ ৩৩,৭৩৫ কোটি টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৩০,৭৪১ কোটি টাকা, স্বাস্থ্যসেবা বিভাগ ২৬,৮০৬ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০,৮৩৫ কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৯,৪৪১ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে প্রতিটি মন্ত্রণালয়ে ড্যাশবোর্ড চালু করা হবে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে এডিপি পর্যালোচনা চলছে এবং প্রকল্প পরিচালক নিয়োগে দক্ষতা ও যোগ্যতা বাধ্যতামূলক করা হবে। রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং অতীতের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠনের লক্ষ্যেই এই উচ্চাভিলাষী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সভায় আগামী পাঁচ বছরের জন্য উন্নয়ন ও সংস্কার কৌশল কাঠামোও অনুমোদিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজি বন্ধে মানুষের এক-তৃতীয়াংশ শান্তি ফিরবে: জামায়াত আমির

রেকর্ড ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন: শিক্ষা ও স্বাস্থ্যে সর্বোচ্চ অগ্রাধিকার

আপডেট সময় : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬