চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি প্রদেশে ৫.২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার রাত ১২টা ২১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং ১৩টি ভবন ধসে পড়েছে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল লিউঝো শহরের লিউনান জেলায়, যা ৪০ লাখেরও বেশি মানুষের আবাসস্থল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং চীনের ভূমিকম্প সংস্থা উভয়ই ভূমিকম্পের মাত্রা ৫.২ বলে নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, নিহত দুই ব্যক্তি স্বামী-স্ত্রী। তাদের মধ্যে স্বামীর বয়স ৬৩ বছর এবং স্ত্রীর বয়স ৫৩ বছর। ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বর্তমানে জরুরি বিভাগ, দমকল বাহিনী এবং পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করছে।
রিপোর্টারের নাম 






















