ভারতের মধ্যপ্রদেশে রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনার একদিন পরই এবার বিহারের সাসারাম রেলওয়ে স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগেছে। সোমবার সকালে পাটনা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের একটি বগিতে এই অগ্নিকাণ্ড ঘটে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে একটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে।
রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ফায়ার ব্রিগেডের দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার কারণ বলে ধারণা করা হচ্ছে, তবে এর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
উল্লেখ্য, এর একদিন আগেই মধ্যপ্রদেশের রতলাম জেলায় তিরুবনন্তপুরম-হযরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে সেটিতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যদিও দুটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
রিপোর্টারের নাম 






















