ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শাহ আলী মাজারে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জামায়াতের

মিরপুরের শাহ আলী মাজারে সাম্প্রতিক হামলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এক বিবৃতিতে এই আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, মাজারে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তা সম্পূর্ণ অপ্রমাণিত, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক সংগঠন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, দলটি কখনও মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্মীয় অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এবং হামলা-সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি সবসময় শান্তি, সহনশীলতা, সম্প্রীতি ও আইনের শাসনে বিশ্বাসী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, সম্প্রতি কবি ও চিন্তক ফরহাদ মজহার সাহেব জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বক্তব্য প্রদান করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। কোনো নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে দায়ী করে বক্তব্য প্রদান একজন সচেতন বুদ্ধিজীবী ও চিন্তকের কাছ থেকে প্রত্যাশিত নয়। এই ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি, বিভাজন ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সবার উচিত দায়িত্বশীল আচরণ করা এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

শাহ আলী মাজারে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জামায়াতের

আপডেট সময় : ১১:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬