বিশ্ব রাজনীতি, কূটনীতি ও সংঘাতের মাঝে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে, যা বিশ্বব্যবস্থাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বৈশ্বিক নীতি-নির্ধারণ, ভূ-রাজনৈতিক টানাপোড়েন এবং প্রতিরক্ষা খাতের নানা প্রস্তুতি বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে।
ভারতে প্রথমবারের মতো ‘ক্যাপ্টাগন’ নামে পরিচিত জিহাদি ড্রাগ বা গরিবের কোকেন বিপুল পরিমাণে জব্দ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এটি একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে ভারতের কয়েকটি বন্দর ও এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, যার মূল্য ১৮২ কোটি রুপি।
অন্যদিকে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারির কারণ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে এটিকে এখনো ‘মহামারি’ ঘোষণা করা হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই প্রধানের বিরুদ্ধে সরকারি সম্পদ অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি দাফতরিক সফরের নামে নিজের প্রেমিকা নিয়ে বিলাসবহুল ভ্রমণ করেছেন, যা নিয়ে ওয়াশিংটনে বিতর্ক শুরু হয়েছে।
তাইওয়ানে চীনা হামলার শঙ্কা নিয়েও আলোচনা চলছে, যেখানে একজন মার্কিন উপদেষ্টা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়াও, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জন্মনিয়ন্ত্রণকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেছেন এবং ইরানের অর্থনীতি যুদ্ধের কারণে কতটা সংকটে রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
রিপোর্টারের নাম 






















