ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মোহাম্মদপুরে ৯ মামলার আসামি গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থেকে পরোয়ানাভুক্ত এবং ৯টি বিচারাধীন মামলার আসামি মো. সোহেলকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) আরএন্ডডি বিভাগের একটি দল।

সিটিটিসি সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে) সিটিটিসির আরএন্ডডি বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় বিকাল সাড়ে ৪টায় অভিযান চালিয়ে মো. সোহেলকে গ্রেফতার করে।

সিটিটিসি আরও জানায়, ওই আসামির বিরুদ্ধে মোহাম্মদপুর, রূপনগর, দারুস সালাম ও আদাবর থানার মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন। সোহেল মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার সম্পদ মুক্ত করার সবুজ সংকেত ট্রাম্পের

মোহাম্মদপুরে ৯ মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬