ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম শুক্রবার বিকেলে ঈশ্বরদীতে আয়োজিত এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

মন্ত্রী বলেন, রূপপুর প্রকল্পটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি মাইলফলক। এটি পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, যা দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। গত এপ্রিল মাসে জ্বালানি লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে পারমাণবিক শক্তি ব্যবহারকারী উন্নত দেশের তালিকায় স্থান করে নিয়েছে।

পারমাণবিক শক্তির বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে মন্ত্রী আরও জানান, বিদ্যুৎ উৎপাদন ছাড়াও চিকিৎসা, কৃষি এবং গবেষণার ক্ষেত্রে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তবে এই প্রযুক্তির সফল ব্যবহারের জন্য দক্ষ জনবল এবং স্বচ্ছ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। জনগণের আস্থা অর্জনে পারমাণবিক শক্তির প্রয়োজনীয়তা ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে আজ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

আপডেট সময় : ১০:২৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬