ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ, আইন-শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সরকারের সমালোচনা করে বলেছেন, ‘আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে, তবে সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, তা কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে।’ রবিবার দুপুরে কুমিল্লার মেঘনায় এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এই পদযাত্রা অনুষ্ঠানে এনসিপি মেঘনা উপজেলার প্রধান সমন্বয়ক এম কে রশিদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

বক্তব্যের এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘জনগণ বলছে, “এই সরকারের অনেক গুণ, চার মাসে মেঘনা উপজেলায় চার খুন”। একটি উপজেলায় চার মাসে যদি তিনটি খুন হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কী করেন? স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে, আবার কখনও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। কিন্তু তিনি তার নিজের মন্ত্রণালয় নিয়ে একেবারেই চিন্তিত নন।’

এই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর (এমপি) মাধ্যমে বিভিন্ন দল থেকে আসা প্রায় ১০০ জন নেতাকর্মী মেঘনা উপজেলা এনসিপিতে যোগদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ, আইন-শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ

আপডেট সময় : ০৯:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬