ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রাজধানীর মুগদায় পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির সাত টুকরা মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদা থানার মান্ডা প্রথম গলি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাবিহীন অজ্ঞাত (পুরুষ) এক ব্যক্তির সাত টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) বিকালে মান্ডা আব্দুল গনি রোডের একটি বাড়ির বেজমেন্টের নিচ থেকে এই অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ধারণা করছে, কোনো অজ্ঞাত দুষ্কৃতকারী ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ সাত টুকরা করে এখানে ফেলে রেখে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার সম্পদ মুক্ত করার সবুজ সংকেত ট্রাম্পের

রাজধানীর মুগদায় পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির সাত টুকরা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬