মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করেছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মোটরসাইকেল চালকরা। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, মোটরসাইকেল এখন আর বিলাসী পণ্য নয়, বরং এটি একটি প্রয়োজনীয় গণপরিবহন। তারা অভিযোগ করেন, বাইকাররা এমনিতেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। গত কয়েক মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ পরিস্থিতি নিয়ে ভোগান্তিতে পড়েছেন তারা। এর ওপর নতুন করে কর আরোপ করা হলে তা সাধারণ ব্যবহারকারীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। তাই মোটরসাইকেলকে করমুক্ত রাখার আহ্বান জানান তারা।
বক্তারা আরও দাবি করেন, দেশের অনেক বাইকার রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের নীতি নির্ধারকদের প্রতি সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
রিপোর্টারের নাম 

























