ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোকে আমূল পরিবর্তনের মুখে ঠেলে দিয়েছে। সামরিক এই সংঘাত কেবল যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নেই, বরং এটি এই অঞ্চলের শক্তির ভারসাম্য পুনর্গঠনের পথ প্রশস্ত করছে। বিশ্লেষকদের মতে, ১৯৯০ সালের কুয়েত সংকট বা ২০০৩ সালের ইরাক যুদ্ধের মতোই বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন ভূ-রাজনৈতিক মেরুকরণ তৈরি করছে।
এতদিন যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের প্রধান নিরাপত্তা নিশ্চিতকারী মনে করা হলেও, সাম্প্রতিক হামলাগুলো সেই ধারণায় পরিবর্তন এনেছে। বিশেষ করে জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামো ঝুঁকির মুখে পড়ায় সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তানের মতো দেশগুলো এখন নিজেদের মধ্যে সমন্বিত একটি বিকল্প নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবছে। যদিও ঐতিহাসিক আস্থার ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ, তবে পরিস্থিতির প্রয়োজনে এই দেশগুলোর মধ্যে কৌশলগত ঐক্য বাড়ছে।
অন্যদিকে, ইসরায়েলও তার অবস্থান সুসংহত করতে নতুন ধরনের নেটওয়ার্ক তৈরি করছে। আব্রাহাম চুক্তির পর সংযুক্ত আরব আমিরাতের সাথে তাদের প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এই নতুন সমীকরণে ভারতও এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে, যা পুরো অঞ্চলের কৌশলগত প্রেক্ষাপটকে আরও বৈশ্বিক রূপ দিচ্ছে।
রিপোর্টারের নাম 
























