ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মিরসরাইয়ে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, ঘাতক আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় নিজ ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন আহমদ ডিলার (৭০) নামের এক বৃদ্ধ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এলাকায় নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল। মাদক সেবন নিয়ে পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও সে ক্রমশ বেপরোয়া হয়ে ওঠে। শুক্রবার রাতে বাড়িতে মাদক সেবন নিয়ে বাবার সঙ্গে তার তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে তার বাবার মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে হৃদরোগ ও ক্যান্সার বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

মিরসরাইয়ে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, ঘাতক আটক

আপডেট সময় : ০১:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬