ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

রাষ্ট্র ও সমাজ সংস্কারে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য রাষ্ট্র ও সমাজকে নতুন করে মেরামত করা জরুরি। আর এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। শনিবার সকালে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত একটি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের গৌরবময় ইতিহাস যেমন মানুষকে পথ দেখায়, তেমনি অতীতের বিভিন্ন সংকট ও অভিজ্ঞতা জাতিকে আরও প্রজ্ঞাবান করে তুলেছে।

চলচ্চিত্র ও সমাজ পরিবর্তনের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের কেবল বিত্তবান হওয়ার চিন্তা না করে মানবকল্যাণের ব্রত নিয়ে কাজ করতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন, সমাজ পরিবর্তনের রোডম্যাপ কোনো নির্দিষ্ট গোষ্ঠীগত আদর্শের ভিত্তিতে হওয়া উচিত নয়। কারণ আদর্শিক সীমাবদ্ধতা অনেক সময় মুক্তবুদ্ধিকে বাধাগ্রস্ত করে এবং সৃজনশীলতাকে প্রোপাগান্ডা মেশিনে পরিণত করে। তাই একটি সুন্দর আগামীর জন্য দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

রাষ্ট্র ও সমাজ সংস্কারে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬