ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে মোংলায় বিএনপি নেতার জমি দখলের অভিযোগ

বাগেরহাটের রামপালে আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রভাবশালী মহলের মদদে ইস্রাফিল শেখ নামের ওই নেতা গিলাতলা মৌজার বিরোধপূর্ণ জমিটি জোরপূর্বক নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। এ ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জমিটি নিয়ে সিনিয়ির সিভিল জজ আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালত সেখানে যেকোনো ধরনের নির্মাণকাজে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে যে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির বর্তমান অবস্থা পরিবর্তন করা যাবে না। তবে সরেজমিনে দেখা গেছে, আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে নিয়মিত নির্মাণসামগ্রী আনা হচ্ছে এবং দ্রুতগতিতে কাজ চালানো হচ্ছে।

ভুক্তভোগী পরিবার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন যে, একজন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার প্রভাব খাটিয়ে এই দখলদারিত্ব চালানো হচ্ছে। বারবার পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্তের পক্ষ থেকে জমিটি বৈধভাবে ক্রয়ের দাবি করা হলেও আদালতের নির্দেশ অমান্য করার বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার সম্পদ মুক্ত করার সবুজ সংকেত ট্রাম্পের

আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে মোংলায় বিএনপি নেতার জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ১১:৪৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬