চাঁদপুর সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা হয়ে কুমিল্লায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের ঢল নেমেছে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
সফরকালে প্রধানমন্ত্রী কুমিল্লার বরুরা উপজেলার লক্ষীপুরে একটি পথসভায় বক্তব্য দেবেন। তার আগমনকে কেন্দ্র করে দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, নিমসার ও পদুয়ার বাজার এলাকায় স্থানীয় সংসদ সদস্য ও দলের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছেন। নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়টিও এই সফরে গুরুত্ব পাচ্ছে।
স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে তৃণমূল পর্যায়ে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে তাদের প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।
রিপোর্টারের নাম 






















