ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সুনামগঞ্জ সীমান্তে ১৮৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে বীরেন্দ্রনগর সীমান্ত এলাকা থেকে ২৮ বিজিবি’র একটি বিশেষ দল তাকে আটক করে। আটককৃত সাগরের (২০) কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১৮৯০ পিস ইয়াবা এবং মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১১৯৩/৪ এস এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বীরেন্দ্রনগর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুর রহমান জানান, আটককৃত মাদক কারবারিকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি’র টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে হৃদরোগ ও ক্যান্সার বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

সুনামগঞ্জ সীমান্তে ১৮৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় : ১১:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬