ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখার আহ্বান সাইফুল হকের

গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে বিচার বিভাগকে সব ধরনের রাজনৈতিক ও নির্বাহী বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা জরুরি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে পারাটাই একটি সার্থক সরকারের প্রধান বৈশিষ্ট্য।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইফুল হক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিচারক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাওয়ায় বিচারব্যবস্থায় এক ধরনের মনস্তাত্ত্বিক সংকট তৈরি হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ ছাড়া সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার বিভাগকে কোনোভাবেই ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। প্রান্তিক ও দুর্বল মানুষের আস্থার প্রতীক হিসেবে বিচার বিভাগকে গড়ে তুলতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় সাইফুল হক আশা প্রকাশ করেন যে, নির্বাচিত সরকার জনআকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নেবে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দও বিচার বিভাগের স্বাধীনতা ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার পক্ষে মত দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখার আহ্বান সাইফুল হকের

আপডেট সময় : ১০:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬