ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

দায়িত্ব কাঁধে নেওয়াই প্রকৃত নেতৃত্বের পরিচয়: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, একজন প্রকৃত নেতার প্রধান বৈশিষ্ট্য হলো অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং নিজের কাজের দায়ভার গ্রহণ করা। নেতৃত্বের অনুভূতি ছাড়া কেউ সফল লিডার হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত ‘লিডারশিপ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, একজন নেতাকে তার অধীনে থাকা কর্মীদের কাজের ভুলত্রুটির দায় নিজের কাঁধে নিতে হবে এবং নিজের সীমাবদ্ধতাগুলো অকপটে স্বীকার করতে হবে। এর মাধ্যমেই অধস্তনদের মধ্যে দায়িত্বশীলতার বোধ জাগ্রত হয়। তিনি আরও উল্লেখ করেন যে, তাদের সংগঠন কেবল নেতা নয়, বরং দেশ ও জাতির জন্য একদল দায়িত্বশীল মানুষ তৈরি করতে চায়।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নে আলোচনা, গ্রুপ ওয়ার্ক এবং বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে দেশের বিশিষ্ট আলেম ও চিন্তাবিদগণ উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা সংগঠনের কর্মীদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

দায়িত্ব কাঁধে নেওয়াই প্রকৃত নেতৃত্বের পরিচয়: মামুনুল হক

আপডেট সময় : ০৮:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬